Logo
Logo
×

রাজনীতি

প্রয়াত রোকন উদ্দিনের স্মরনে মহানগর আওয়ামী লীগের দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৭:৫০ পিএম

প্রয়াত রোকন উদ্দিনের স্মরনে মহানগর আওয়ামী লীগের দোয়া
Swapno

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি প্রয়াত রোকন উদ্দিন আহম্মেদের স্মরনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

 

বৃহস্পতিবার ( ১৭ ডিসেম্বর ) বিকেলে শহরের দুই নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে প্রয়াত রোকন উদ্দিন আহম্মেদের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। 

 

এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি হায়দার আলী পুতুল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, এড. মাহমুদা মালা, সদস্য আবেদ হোসেন, মো. পারভেজ, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক নুরুন্নাহার সন্ধ্যা, জেলা বঙ্গবন্ধু যুব আইনজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক মামুন সিরাজী মজিদসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন