Logo
Logo
×

রাজনীতি

বিজয় দিবসে শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর বিএনপির শ্রদ্ধা

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ১০:২২ পিএম

বিজয় দিবসে শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর বিএনপির শ্রদ্ধা
Swapno

মহান বিজয় দিবস উপলক্ষে শহরে বিজয় র‌্যালি করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। 

 

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল দশটায় চাষাড়া চত্বরে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের নেতৃবৃন্দ।

 

এর আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কালিবাজারস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র‌্যালি বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাষাড়া আসে।

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, ফখরুল ইসলাম মজনু, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, হাজী ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল আলম সজল, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, আইনবিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মিঠু, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সুমন মিয়া, সহ-দপ্তর সম্পাদক এনামুল হক রোমান, মাহমুদ, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন