Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিছিলে পুলিশের বাধা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৭:৫৬ পিএম

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মিছিলে পুলিশের বাধা
Swapno

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদল বিজয় মিছিল  করতে চাইলে বাধা দিয়েছে পুলিশ। পরে পুলিশের বাধা উপেক্ষা করে স্লোগানসহ বিজয় র‌্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতাকর্মীরা।


নেতাকর্মীরা বলেন,  মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এ শ্রদ্ধা নিবেদন ও বিজয় মিছিল বের হয়। এসময় স্লোগান দিতে চাইলে পুলিশের পক্ষ থেকে স্লোগান দিতে বাধা দেয়া হয়।

 

এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে খোরশেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিজয়ের এই দিনের আমরা মুক্ত নই। আমরা স্লোগান দিতে পারিনা বাধা আসে এমন পরিস্থিতি স্বাধীন দেশে কাম্য নয়। গণতন্ত্রের মুক্তির প্রত্যাশায় এই দিনটি আমরা পালন করছি। তবে আমাদের কর্মসূচি পালনে পুলিশের বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, মহানগর যুবদলের সহ সভাপতি রানা মজিব, রিটন দে, ইশলে উদ্দিন ঈশা, নাজমুল কবির নাহিদ, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, সাংগঠনিক সম্পাদ রশিদুর রহমান রশো, আইন বিষয়ক সম্পাদক এড. শরিফুল ইসলাম শিপলু, প্রচার সম্পাদক রাসেল আহমেদ মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাস, আলামিন খান, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, আক্তারুজ্জামান, দুলাল মিয়া, মো. বাহার, মো. নূর আলম, ইব্রাহিম, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ, সহ সভাপতি পারভেজ খান, নজরুল ইসলাম, সদর থানা যুবদল নেতা রানা মুন্সি, মোঃ মুসা, মোঃ শহীদ, মোঃ মিঠু, মোঃ আল আমিন, মোঃ বাদশা, মোঃ সেলিম, মোঃ আফতাব, এম এম সাজাদ সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন