মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ ) ও জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নেতৃত্বে শহরে বিশাল বিজয় র্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের বিজয় র্যালি শেষে চাষাঢ়া বিজয় স্তম্ভে এসে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মূখর হয়ে উঠে পুরো চাষাঢ়া চত্তর।
জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নেতৃত্বে অনুষ্ঠিত বিজয় র্যালিতে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, ফতুল্লা থানার আহবায়ক মেহেদি হাসান দোলন, সদস্য সচিব রিয়াদ দেওয়ান, মুড়াপাড়া কলেজ শাখার আহবায়ক শাওন শাকিল, সদস্য সচিব আকিব, কাঞ্চন পৌরসভা কমিটির আহবায়ক পাবেল, সদস্য সচিব তন্ময়, তারাবো পৌরসভার সদস্য সচিব নাবির, আড়াইহাজার উপজেলা পৌরসভার আহবায়ক রনি, কলেজ শাখার রনি প্রধান, জেলা ছাত্রদল নেতা পল্লব, জুয়েল, শরিফ, মাহমুদউল্লাহসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।


