মহানগর যুবদলের ত্রিরত্মের নেতৃত্বে বিজয় র্যালি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৭:৪২ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদল সিনিয়র সহ সভাপতি মনোয়ার হোসেন শোখন, সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু ও সিনিয়র যুগ্ম সম্পাদক সাগর প্রধানের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহরে বিশাল বিজয় র্যালী করেছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে শহরে বিজয় র্যালী করেন যুবদল নেতাকর্মীরা। এ সময় যুবদল নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মূখর হয়ে উঠে নারায়ণগঞ্জ শহরের আশপাশ।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালীর জন্যে সকাল থেকেই নেতাকর্মীরা শহরের ডন চেম্বার এলাকায় জড়ো হতে থাকে। সকলের হাতেই ছিলো জাতীয় পতাকা ও রং বেরঙের ফেষ্টুন।
সকাল ১১ টার দিকে তিনজনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে র্যালীটি শুরু হয়। র্যালীর সামনেই বিশাল আকারের জাতীয় পতাকা সকলের মাঝে দেশপ্রেমের আবহ সৃষ্টি করে।
মিছিল থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মুহুর্মুহু শ্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। বিজয় র্যালীটি ডন চেম্বার থেকে শুরু হয়ে চাষাঢ়া বিজয় স্তম্ভ দিয়ে শহরের প্রধাণ প্রধাণ শড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা সম্রাট হোসেন সুজন, মোহাম্মদ মাহাবুব হোসেন, আরমান হোসেন, তরিকুল ইসলাম, তৈয়ম হোসেন, মো: রিকসন খান, জাকির হোসেন, হুমায়ুন কবির, ফখরুল হাসান, দুলাল হোসেন, মিজানুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।


