Logo
Logo
×

রাজনীতি

অয়ন ওসমানের পক্ষে বিজয় দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৭:৩৮ পিএম

অয়ন ওসমানের পক্ষে বিজয় দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা
Swapno

মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র নারায়ণগঞ্জ ছাত্র সমাজের আইডল একেএম অয়ন ওসমানের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের চাষাঢ়া চত্বরে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত বিজয় স্তম্ভে এ শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।  এর আগে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে বিশাল র‌্যালি শোডাউন করেন ।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রধান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, যুবলীগ নেতা আহাম্মেদ কাউছার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল, সহ-সভাপতি টিপু সুলতান, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আমজাদ হোসেন, আরীফ, ইমরান হোসেন শুভ সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন