বিজয় দিবসে খালেদা জিয়ার মুক্তি দাবি না’গঞ্জ বিএনপির
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৬:০২ পিএম
মহান বিজয় দিবসে গৃহবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিছনে বালুর মাঠ এলাকায় জড়ো হয় বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
এসময়ে জেলা বিএনপির ব্যানারে চ্যারিটেবল ট্রাস্ট মামলায় শর্ত সাপেক্ষে কারামুক্তি, বর্তমানে গৃহবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। পরে বিজয় র্যালি নিয়ে চাষাঢ়া চত্বরে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান বিএনপির নেতারা।
এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আজকে এদেশে গণতন্ত্র নেই , নেই আইনের শাসন। স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী গণতন্ত্রের নেত্রী তিন তিন বারের প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে নিজ ঘরে কারাবন্দি।
বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান আজকে দূর প্রবাসে থেকেও বিএনপির রাজনীতির হাল ধরেছেন। তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে তাকে দেশে আসতে দিচ্ছি না এই সরকার। কারন সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়। তিনি আরো বলেন, আমাদের আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে ।
সেটি হলো দেশ ও মানুষের গনতন্ত্র পুনঃ উদ্ধারের যুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ আছি। আগামীতে যেকোনো আন্দোলন সংগ্রামের ডাক আসবে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাবেক বিএনপির সহ-সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, কাজী নজরুল ইসলাম টিটু, নাছির উদ্দিন, লুৎফর রহমান আব্দু, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান হুমায়ূন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক জুয়েল আহম্মেদ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, জেলা ছাত্র দলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা তাঁতী দলের সভাপতি এড. শুক্কুর মাহমুদ, জেলা মহিলা দলের সভানেত্রী নুর নাহার বেগম প্রমুখ।


