Logo
Logo
×

রাজনীতি

বিজয় দিবসে শহরে মহানগর ছাত্রদলের র‌্যালি ও শ্রদ্ধা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ০৫:৫৬ পিএম

বিজয় দিবসে শহরে মহানগর ছাত্রদলের র‌্যালি ও শ্রদ্ধা
Swapno

 

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিশাল বিজয় র‌্যালি করে শহরে চমক দেখালেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল ।

 

নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম। আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় । ছাত্রদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশ।

 

বুধবার ( ১৬ ডিসেম্বর ) সকালে বিজয় দিবস উপলক্ষে খানপুর হাসপাতাল রোড থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া চত্বরে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের স্মরণে নির্মিত বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মিয়া শাকিল, নাজিম পারভেজ অন্তু, আশিকুর রহমান অনি, শাহিন শরীফ, শাকিল আহমেদ, হারুন মিয়া, রুবেল সরদার, সিনিয়র যুগ্ম সম্পাদক আল-আমিন প্রধান, আরিফ আহমেদ,মো. মাসুদ, সদর থানা ছাত্রদল আহ্বায়ক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, বন্দর থানা ছাত্রদল আহ্বায়ক রাহিত ইসতিয়াক সিকদার, সিদ্বিরগঞ্জ থানা ছাত্রদল আহ্বায়ক রাকিবুর রহমান সাগর, সদস্য সচিব মো. রাজু, যুগ্ম আহবায়ক এস.এইছ মুন্না, তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল আহ্বায়ক আতা ই রাব্বি, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন জিয়া, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদল আহ্বায়ক এস.আই রাসেল, সদস্য সচিব প্রিতমসহ সদর, বন্দর, সিদ্বিরগঞ্জ, না'গঞ্জ কলেজ, তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন