বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিজয় র্যালিতে আজাদ অসুসারীরা যোগদান করেছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলামের নির্দেশনায় জেলা বুধবার ( ১৬ ডিসেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ- যুব বিষয়ক সম্পাদক ও আড়াইহাজার উপজেলা যুবদলের আহ্বায়ক জুয়েল আহমেদ নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিজয় দিবসের র্যালিতে যোগদান করেন । পরে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের পক্ষে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, সদস্য আফজাল হোসেন ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুবদলের সদস্য ফকির জহির রহমান, আক্তার হোসেন, আড়াইহাজার থানা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম জহির, সাখাওয়াত হোসেন পরান, আনোয়ার হোসেন দিপু, সোহেল রানা, সাইফুল ইসলামসহ আড়াইহাজার উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


