বিজয় দিবসে মহানগর ছাত্রলীগের উপ- ক্রীড়া সম্পাদক সুমনের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ১০:১০ পিএম
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা ও নারায়ণগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের উপ ক্রীড়া সম্পাদক মো: সিরাজুল ইসলাম সুমন।
মহান দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের উপ- ক্রীড়া সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সুমন জানান,‘১৬ ডিসেম্বর দিনটি আমাদের গৌরবের, কারণ এই দিনে তদানিন্তন পাকিস্তানী হায়নাদের পরজিত করে আমরা বাঙ্গালী জাতি স্বাধীনতার স্বাদ গ্রহণ করি।
তাই বন্দর থানাধীন তথা নারায়ণগঞ্জের সর্বস্তরের সবাইকে মহান বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানাচ্ছি।
নারায়ণগঞ্জ ছাত্রলীগের কর্ণধার একে এম অয়ন ওসমান ভাই, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার অঙ্গিকার ব্যক্ত করছি।


