বিজয় দিবসে যুবদল নেতা আলামিনের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৭:৪২ পিএম
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য মো. মমিনুল ইসলাম আল আমিন। একই সাথে জেলা যুবদলের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে মমিনুল ইসলাম আলামিন বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এটি জাতীয় জীবনে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল একটি দিন। দিবসের প্রারম্ভে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বিজয় দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামের নির্ভীক ও অদম্য বীর মুক্তিযোদ্ধাগণকে। যাঁদের ত্যাগ জাতিকে মুক্ত করেছে পরাধীনতার শৃঙ্খল থেকে।


