Logo
Logo
×

রাজনীতি

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জেলা আওয়ামীলীগের মোমশিখা প্রজ্জ্বলন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৫৬ পিএম

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জেলা আওয়ামীলীগের মোমশিখা প্রজ্জ্বলন
Swapno

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমশিখা প্রজ্জ্বলন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগে । সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

এসময় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ শহীদ বুদ্ধিজীবীদের আত্নার মাগফেরাত কামনাকরে মোনাজাত পরিচালনা করা হয়। পরে দলীয় কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমশিখা প্রজ্জ্বলনের মধ্যদিয়ে  শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন নেতৃবৃন্দ ।

 

 

এসময়ে আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ,সদস্য আমজাদ হোসেন, বন্দর উপজেলা  সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, আওয়ামীলীগের  আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আহমেদ, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত ষবাপতি কামাল হোসেন, সোনারগাঁ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী এড. নুর জাহান বেগম, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন