Logo
Logo
×

রাজনীতি

বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:০৩ পিএম

বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
Swapno

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সোমবার (১৪ ডিসেম্বর) বাদ মাগরিব কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনুর সভাপতিত্বে এ আয়োজন করা হয়।

 

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান, খালেদ মাহমুদ, সেলিম, বিএনপি নেতা মানিব বেপারী,মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রশিদ হাওলাদার।

 

বক্তব্যের পুর্বে শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন