Logo
Logo
×

রাজনীতি

ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ পিএম

ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল অনুষ্ঠিত
Swapno

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নূর হোসেন ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ সঞ্চালনায় সোমবার (১৪ ডিসেম্বর)  সন্ধ্যা ৬টায় শহীদ বুদ্ধিজীবী ও আল্লামা নূর হোসেন কাসেমী রহ. এর মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে।

 

দেশের প্রখ্যাত আলেমেদ্বীন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী সাহেব ছিলেন প্রবীণ আলেমদের মধ্য একজন। তার মৃত্যুতে বিজ্ঞ একজন আলেমকে হারালাম আমরা।

 

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহা. শাহাদাত হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, সমাজকল্যাণ সম্পাদক আবুল হাশেম প্রমুখ নেতৃবৃন্দ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন