Logo
Logo
×

রাজনীতি

১৯৭৫ সালে রাজনীতি, আদর্শ ধ্বংস করা হয়েছে : আনোয়ার  হোসেন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২০, ১০:২৭ পিএম

১৯৭৫ সালে রাজনীতি, আদর্শ ধ্বংস করা হয়েছে : আনোয়ার  হোসেন
Swapno

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আমার রাজনৈতিক জীবনে অনেক নেতা, কর্মী সৃষ্টি করেছি। তাদের সাথে মতের অমত সৃষ্টি হয়েছে। অনেকে দুরে সরে গেছে। কিন্তু রোকনের সাথে ৪০ বছরের বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে নাই।

 

এটাই আমার জীবনে সবচে বেশি পাওয়া। নারায়ণগঞ্জে যারা আমার হাত ধরে রাজনীতি শিখেছে, যারা আমার স্লোগানে স্লোগান দিয়েছে আজ তা বাংলাদেশের বড় বড় নেতা হয়েছে।


আমি চাই আওয়ামীলীগে ভালো লোকের নেতৃত্বের উদয় হউক, ভালো লোকে আগমন গঠুক। শুধু আওয়ামীলীগেই নয় রাজনীতিতে যদি ভালো লোকের আগমন না হয় তাহলে সাধারণ মানুষের ধারণা খারাপ হয়ে যাবে। জাতি খারাপ হয়ে যাবে। এখন দেশ প্রেমের অভাব বলেই দেশের প্রতি দরদ কম।


১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর এই জাতির রাজনীতি, আদর্শ ধ্বংস করা হয়েছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে সমস্ত দলের লোক জন নিয়ে  মুসলিম লীগ, জামাত নেতা, বাম ডান দল গঠন করে  ক্ষমতায় এসেছে।


নারায়ণগঞ্জ  মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক  মরহুম রোকন উদ্দিন আহম্মেদ এর স্মরণে আলোচান সভা, মিলাদ ও দোয়া  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ২ নং রেলগেইট এলাকায় নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কার্যালয় এ স্মরণ আলোচান সভা, মিলাদ ও দোয়া  অনুষ্ঠানের আয়োজর করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গির আলম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগ সহ সভাপতি মোজাম্মেল হক,  সাধারণ সম্পাদক  মাঈনউদ্দিন আহম্মেদ বাবুল, মহানগর জাতীয়শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবীর বকুলসহ দলের নেতাকর্মীরা।  


আলোচনা সভায় আনোয়ার হোসেন রোকন উদ্দিনকে স্মৃতি চারণ করে বলেন, আমি আমার ভালো পরামর্শ দেয়ার মত বন্ধু হারিয়েছি। যখন রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় হতাশা হয়ে যেতাম তখন রোকনের সাথে পরামর্শ করতাম।


রোকন উদ্দিন আমরা খুব কাছের মানুষ ছিলো ওকে হারিয়ে আমি আমার শরীরের একটি অঙ্গ হারিয়েছি। আমার নিকটতম বন্ধু হারিয়েছি। ও মানুষকে সুপরামর্শ দিতো কখনো অন্যায় কাজ করতো না আর খারাপ কথা চিন্তা করতো না। অন্যায় প্রতিবাদ করার চেষ্টা করতো।  


বক্তব্যের একপর্যায়ে তিনি তাঁর রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, রোকন উদ্দিন আহম্মেদ আর আমি  দুই জনে দলের দুই নেতা ছিলাম। তিনি এক সময় ছাত্র ইউনিয়ন করতেন আমি করতাম ছাত্রলীগ। বর্তমান রাজনীতির প্রেক্ষাপট আমাদের সময় প্রেক্ষাপট এমন ছিলো না। সকারি দল বিরোধি দলে নেতাদের দেখলে থুুথু নিক্ষেপ করে আর বিরোধি দল সরকারি দলকে দেখলে থুথু নিক্ষেপ করে। 


বর্তমানে  সামাজিক কোন অনুষ্ঠানে সরকারি দলের কেউ বিরোধি দলের ওই খানে গেলে তাকে দালাল বলে আখায়িত হয়। আর বিরোধি দলের নেতা সরকারি দলের কোন অনুষ্ঠানে গেলে তাকেও দালাল বলে আখায়িত হয়।

 

কিন্তু আমাদের সময় রাজনিতী ছিলো ভিন্ন দলের ভিন্ন মত হলেও। আমরা গঠন মুলক রাজনীতি করতাম। কোন বিদ্ধেষ মুলক আচারন করতাম না। গণতান্ত্রিক চর্চা করতাম এটিই ছিলো আমাদের রাজনীতি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন