Logo
Logo
×

রাজনীতি

বিএনপি নেতা আজাদের জম্মদিনে সজলের উদ্যোগে দোয়া ও কেক কাটা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৯:২৩ পিএম

বিএনপি নেতা আজাদের জম্মদিনে সজলের উদ্যোগে দোয়া ও কেক কাটা
Swapno

বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ৪৫তম জন্মদিন উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক আহবায়ক ও বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম সজলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

 

শনিবার ( ১২ ডিসেম্বর ) সন্ধ্যায় শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় । এসময়ে মনিরুল ইসলাম সজল দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটে নজরুল ইসলাম আজাদ ৪৫তম জম্মদিন পালন করেন । 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির প্রবীন নেতা ও নারায়ণগঞ্জ বিএনপির উপদেষ্টা জামালুদ্দিন কালু, এছাড়াও উপস্থিত ছিলেননারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাফি উদ্দিন রিয়াদ,  নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক নুরে এলাহী সোহাগ, নারায়ণগঞ্জ  মহানগর ছাত্রদলের  সাংগঠনিক সম্পাদক মাগফুরুল ইসলাম পাপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হোসেন রাজ, মহানগর সেচ্ছাসেবক দলের সমবায় বিষয়ক সম্পাদক জাকির হোসেন বন্দর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান রনি। 

 

আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, সহ আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভূইয়া, সদস্য রিয়াজুল আলম ইমন এবং সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম আকরাম হৃদয়, সদর থানা  ছাত্রদল নেতা আবির,লাদেন ও সিদ্ধিরগন্জ থানা ছাত্রদল নেতা সাঈদুল ইসলাম বাবু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন