Logo
Logo
×

রাজনীতি

ওদের সাহস কত বড়, বঙ্গবন্ধুর নামে কুটুক্তি করে : এড মোহসীন মিয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৯:০০ পিএম

ওদের সাহস কত বড়, বঙ্গবন্ধুর নামে কুটুক্তি করে : এড মোহসীন মিয়া
Swapno

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া বলেছেন, আমাদের এই দেশ শুরু থেকেই দুইভাগে বিভক্ত। একটা পক্ষ চেয়েছিলেন এই দেশটা পাকিস্তান হোক বাংলাদেশ যাতে না হয়। 

 

আর আমরা চেয়েছি স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু কারণে এই দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু ,বাংলাদেশ স্বাধীনতা মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

 
যারা চায় নাই বাংলদেশ হোক তারাই আজকে এই অপর্কমের সাথে লিপ্ত। ওদের সাহস কত বড় ওরা বঙ্গবন্ধুর নামে কুটুক্তি করে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দেয়ার মত সাহস পায়। 


ওরা এখনো স্বপ্ন দেখে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। তারা আসলে ধর্ম ব্যবসায়ী  এরা লেবাছ দারি ধর্ম ব্যবসায়ী। ধর্মব্যবসার অন্তরালে এই দেশকে  অস্থীতিশীল করতে চায়।

 

শনিবার(১২ ডিসেম্ব) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সামনে দিফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি (ফবিসিসিআই) এর আহবানে  কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি  উদ্যোগে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।


তিনি আরোও বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নায়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিতে নিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় এই  উন্নায়নকে বাধগ্রস্ত করার জন্য একটা পর একটা অবকর্ম করে যাচ্ছে। আমি আইনজীবী সমিিতর প্রতিবাদ সভায় একটা কথা বলেছিলাম আমার কষ্ট লাগে। 


আমার ভালো লাগতো বা শান্তি পাইতাম যদি কুষ্টিয়া যেয়ে পিটাইয়া আসতে পারতাম। এই ধরণের অপকর্ম যারা যেখানে করবে তাদের ওই খানে যেয়ে পিটায়া আসা উচিত।


কুষ্টিয়া বঙ্গবন্ধু ভাস্কর্য দু জনকে গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ দিয়ে তিনি আরো বলেন, আশা করবো দৃষ্টান্ত মূলক বিচার ও শাস্তি হয়। আর যদি  তা না হয় জাতির জনক সন্তানেরা রয়েছে। 


তাদের একটাও হাড্ডি ঠিক থাকবে না। যেখানে যেই অবস্থানে এই সমস্ত লেবাছ দারি ধর্ম ব্যবসায়ীদের  পাকিস্তানের প্রেতাত্মাদের ওই খানে পিটাবো।


নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দারখান কাজলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাবেক নারী সংরক্ষিত নারী সাংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, বিকেএমই এর সহসভাপতি মঞ্জুরুল আলম ,বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি  ও নাসিক কাউন্সিলর নাজমুল আলম সজল,  বিকেএমই এর সাবেক সহ সভাপতি জিএমফারুক নারায়ণগঞ্জ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক কবির হোসেন ভুঁইয়া সাজনু, এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ আটা ময়দা মিলস  সমিতির সভাপতি মতিউর রহমান মতি, নারায়ণগঞ্জ পাট আড়ৎ দার সমিতির সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু বাংলাদেশ ইয়ার্স মার্চেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি এম   সোলাইমান,  জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নাসিক কাউন্সিল  শফি উদ্দিন প্রধান, জেলা হোটেল রেস্তোরা মালিখ সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ হেনা, জেলা পূজা  উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, নারায়ণগঞ্জ জেলা ক্যাবল অপারেটর এসোসিয়েশনের সভাপতি মো শামীম,সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান জুয়েল আহমেদ প্রমুখ
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন