Logo
Logo
×

রাজনীতি

ভুলে যেয়েন না দেশটাকে জন্ম দিয়েছে বঙ্গবুন্ধ : মোহাম্মদ আলী

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৮:৫২ পিএম

ভুলে যেয়েন না দেশটাকে জন্ম দিয়েছে বঙ্গবুন্ধ : মোহাম্মদ আলী
Swapno

বিশ্বের সব দেশেই ভাস্কর্য আছে। আমাদের দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকবেনা এটা কোন কথা হতে পারে না। সব জেলাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকতে হবে। আজকে যারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যারা হাত দিয়েছে তাদের জবাব দেয়ার জন্য মুক্তিযোদ্ধারা যথেষ্ট। তারপরও ব্যবসায়ীক সংগঠন যারা আছেন তারা চেয়েছেন সকলেই মিলেই প্রতিহতো করবো।


 
শনিবার (১২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ  প্রেসক্লাবের সামনে কুাষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদের দি ফেডারেশন অব কমার্সএন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিআই)এর আহ্বানে নারায়ণগঞ্জ চেম্বার কর্মাস ইন্ডাস্ট্রিউদ্যোগে নারায়ণগঞ্জ ব্যবসায়ীদের মানববন্ধনে বক্তব্য  নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মোহাম্মদ আলী একথা গুলো বলেন।


তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে ছিলাম। আজকে যদি দেশ স্বাধীন না হতো তাহলে আপনারা শুসৃঙ্খল ভাবে ছোট- বড় ব্যবসা করছেন তা করতে পারতেন না। 


দেশের পরিবেশ  যেভাবে শান্ত দেখছেন তা আমারা কোন দিন অস্বীকার করতে পারি না। ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো, এই কথাটা ভুলে যেয়েন না এই দেশটাকে জন্ম দিয়েছিলো বঙ্গবুন্ধ। বঙ্গবন্ধুর কথা ভুলে যেয়েন না, তার কথা ভুলতে পারেন না।


আমরা মুক্তিযোদ্ধারা যারা আছি সাহায্য সহযোগিতা বেঁচে আছি তারপরও প্রতিহত করার জন্য সচেষ্ট থাকবো। ব্যবসায়ীক সংগঠন যারা আছেন এই ব্যপারে আমাদের সহযোগিতা করবেন।


নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দারখান কাজলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাবেক নারী সংরক্ষিত নারী সাংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, বিকেএমই এর সহসভাপতি মঞ্জুরুল আলম ,বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি  ও নাসিক কাউন্সিলর নাজমুল আলম সজল,  বিকেএমই এর সাবেক সহ সভাপতি জিএমফারুক নারায়ণগঞ্জ কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক কবির হোসেন ভুঁইয়া সাজনু, এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ আটা ময়দা মিলস  সমিতির সভাপতি মতিউর রহমান মতি, নারায়ণগঞ্জ পাট আড়ৎ দার সমিতির সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু বাংলাদেশ ইয়ার্স মার্চেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি এম   সোলাইমান,  জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও নাসিক কাউন্সিল  শফি উদ্দিন প্রধান, জেলা হোটেল রেস্তোরা মালিখ সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ হেনা, জেলা পূজা  উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, নারায়ণগঞ্জ জেলা ক্যাবল অপারেটর এসোসিয়েশনের সভাপতি মো শামীম,সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান জুয়েল আহমেদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন