পদ্মা সেতু পূর্ণতায় আওয়ামীলীগ কার্যালয়ে শুকরানা মিলাদ ও দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৭:২৩ পিএম
পদ্মা সেতুর শেষ স্পেন বসেছে আজ দুপুরে পদ্মা সেতু পূর্ণতা পাওয়ায় নারায়ণগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ে শুকরানা মিলাদ ও দোয়া অনুুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ ২নং রেল গেট সলগ্ন কার্যালয় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে শুকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাংস্কৃতি সম্পাদক নুর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক সাহিত্য বিষয়ক ডা. নিজাম, তথ্য গবেষক সম্পাদক খালেদ হাসান প্রমুখসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে এড. আনিসুর রহমান দিপু বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের নেতৃত্বে এই ডিসেম্বর মাসের বিজয় অর্জন করেছিলাম। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক ষড়যন্ত্র বাধা বিপত্তি অতিক্রম করে আজকে এই বিজয় মাসে আরেকটা বিজয় অর্জন করলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের ফলে আজ পদ্মার সেতুর ৪১ তম স্পেন বসানোর মধ্যে দিয়ে এ সেতু দৃশ্যমান হলো। আমরা সবাই মিলে আমাদের নেত্রীর জন্য দোয়া করবো ও এ দেশ স্বাধীনের জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদের জন্য এবং এদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করবো।


