জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিনে দোয়া চাইলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
বুধবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন উপলক্ষে দোয়া, মিলাদ ও কেক কাটা অনুষ্ঠানে তিনি সকলের কাছে দোয়া চান।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য কায়েকোবাদ রুবেল, মোঃ পারভেজ, সবুজ রায়, জীবন, ইমরান, শিমুল, কোরবান, আকাশ, আরিফ ও জুম্মন সহ নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত দোয়া পূর্বে জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধু নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কণ্যা সায়মার জন্য আপনাদের কাছে দোয়া চাই। সেও সমাজে প্রতিবন্ধী এবং অটিস্ট্রিক যারা তাদের নিয়ে সে কাজ করে যাচ্ছে।
আজকে তারই উদ্যোগে জাতিসংঘে রেজুলেশন পাস হয়েছে এবং এ ব্যাপারে সচেতনা সৃষ্টি হয়েছে। সায়মা ওয়াজেদ পুতুলের উদ্যোগে ২০১১ সালে ঢাকায় প্রথমবারের মতো অটিজমবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সায়মা ওয়াজেদ পুতুল ১৯৭২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। আজ ৪৯ বছর বয়সে পা দিলেন তিনি। সারাবিশ্বে অটিস্টিক শিশুর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন পুতুল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি পুতুল বাংলাদেশ অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন ও সিআরআই-এর ট্রাস্টি ও ভাইস-চেয়ারপার্সন হিসাবে দায়িত্বে আছেন।
সায়মা ওয়াজেদ পুতুল ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যে তার কাজ বিশ্বজুড়ে প্রশংসা পায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৪ সালের সেপ্টেম্বরে পুতুলকে ‘হু অ্যাক্সিলেন্স’ অ্যাওয়ার্ডে ভূষিত করে। ২০১৩ সালের জুন থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলে অন্তর্ভুক্ত হন ।


