Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিক্ষোভ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৭:২৮ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিক্ষোভ
Swapno

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ।

 

বিক্ষোভ মিছিলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দরা।

 

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ বের করে করা হয়।

 

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।

 

নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জসিম উদ্দিন জসিম,সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী,সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল সাইফ রিজন,সহ- সভাপতি এড. স্বপন ভূইয়া, সালাম খন্দকার সেলিম,সাংগঠনিক সম্পাদক মো. সজিব,সমাজ কল্যান সম্পাদক নয়ন সাহা, কোষাধ্যক্ষ মানিক দাস,মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শোয়েব মাহমুদ অভি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশ, সিনিয়র সহ সভাপতি নুরুন্নবী রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাইম,প্রচার সম্পাদক সাকিল, দপ্তর সম্পাদক কাউছার আহমেদ, ফতুল্লা থানা কমিটির ইব্রাহিম খলিল,বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক নাদিম হোসেনসহ জেলা ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন