যারা এসব করছে তারা পাকিস্তানের প্রেতাত্মা : উজ্জ্বল
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৭:২৩ পিএম
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল বলেছেন, পৃথিবীর সব দেশেই ভাস্কর্য আছে। বাংলাদেশে ভাস্কর্য থাকলে কি সমস্যা। সাহস থাকলে পাকিস্তানে যেয়ে ভাস্কর্য ভাঙ্গেন, সৌদিয়ার আরব যেয়ে ভাঙ্গেন।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নায়নের হিংসা পরায়ণ হয়ে তারা সারা দেশে অরাজগতা সৃষ্টি করছে। আমরা যারা যুবলীগ করি আওয়ামীলীগ করি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি তারা মাঠে থাকতে তা কখনো হতে দিবো। যারা এসব করছে তারা পাকিস্তানের প্রেতাত্মা।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল শেষে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর এই উন্নায়নকে কেউ বাধা দিতে পারবে না। আর যদি বাধা সৃষ্টি হয় সেখানেই হবে আওয়ামীলীগের লড়াই। যেখানেই বাধা সৃষ্টি হবে সেখানেই হবে যুবলীগী, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগের লড়াই। আপনারা চিন্তা করবেন না যে আপনাদের দলে ভারি।
আপনারা চিন্তা করবেন না আবার বাংলাদেশকে পাকিস্তান বানাবেন। বাংলাদেশ বাংলাদেশই থাকবে । দয়া করে ইসলামকে অপব্যহার করবেন না। ইসলাম শান্তির ধর্ম আপনারা দেশের শান্তি নষ্ট কইরেন না।
প্রতিবাদ মিছিলটি নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল নেতৃত্বে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারের সামনে থেকে শহরের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন- মহনগর যুবলীগ তথ্য ও গবেষণা মোযাজ্জেম হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক সেলিম আজাহার,কযকরি সদস্য ফয়জুল ইসলাম রুবেল, ১৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আ.খালেক সাধারণ সম্পাদক মজিবর রহমান ১৬ নং ওয়ার্ড সভাপতি মোতাহার হোসেন প্রমুখ।


