Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জের মাটি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি : ভিপি বাদল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৫:৩৪ পিএম

নারায়ণগঞ্জের মাটি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি : ভিপি বাদল
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল) বলেছেন, নারায়ণগঞ্জের মাটি আন্দোলনের ঘাটি, এই মাটি কখনো অন্যায়ারে সাথে আপোষ করে নাই। নারায়ণগঞ্জের রাজপথ কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। এই রাজ পথের নেতৃত্ব দিয়েছিলেন খান সাহেব ওসমান আলী ও সামসুজ্জোহাসহ নেতৃবৃন্দ।

 

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এ কথাগুলো বলেন তিনি।

 

এ সময় তিনি আরো বলেন, এই নারায়ণগঞ্জ আওয়ামীলীগের এবং প্রতিবাদের মাটি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নারায়ণগঞ্জেই প্রথম মশাল মিছিল হয়েছে। এই নারায়ণগঞ্জের মাটি থেকে উগ্র মৌলবাদীদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি।

 

ভিপি বাদল বলেন, সংসদ সদস্যদের অনুরোধ করবো, যারা বঙ্গবন্ধুর নামে কুটুক্তি করবে তাদেক  যাবজ্জীবন অথবা ফাসি দেয়ার আইন পাশ করার জন্য।

 

তিনি বলেন, যারা যুদ্ধকালীন সময়ে নারায়ে তাকবির বলে স্লোগান দিয়েছে, পাকিস্তানিদের অভ্যর্থনা করেছে, আমাদের মা বোনের ইজ্জত লুন্ঠনে সাহায্য করেছে তারা ইসলামিক সংগঠন নামধারী ভন্ড। আমরা ভাস্কর্য বিরোধী ইসলামিক ভন্ডদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম।

 

জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি খবির উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ ও আবু জাফর চৌধুরী বীরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, দপ্তর সম্পাদক এমএ রাসেল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির, সোনারগাঁ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ছগীর আহমেদ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন