বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে না`গঞ্জ শ্রমিক লীগের প্রতিবাদ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৮:০৭ পিএম
কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ ও মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ ।
প্রতিবাদ সভায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।
রোববার (৬ ডিসেম্বর) শহরের ২নং রেলগেইটস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ বের করে। বিক্ষোভ মিছিলটি চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের গিয়ে সমাপ্ত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, সহ-সভাপতি মোজাম্মেল হক, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, সিরাজুল হক, সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, নারায়ণগঞ্জ ব্যাংক ফেডারেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি আঃ কাদিরসহ জেলা ও মহানগর শ্রমিক লীগ, যুব শ্রমিকলীগ ও মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।


