মোস্তফা কামালের সুস্থ্যতা কামনায় মহানগর কৃষক দলের দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০৯:০৬ পিএম
জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ মহানগর শাখার নব গঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালের সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৫ ডিসেম্বর ) সন্ধ্যায় শহরের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচিত আইনজীবী নেতা ও মহাগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের আহ্বায়ক ও মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক গুলজার খানের পরিচালনায় ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন, নুর জাহান বেগম, নুর আলম শিকদার, শাহ্ আলম খান, সেলিম মিয়া মিঠু, জসিম উদ্দিন, সালাউদ্দিন শিকদার, জসিম উদ্দিন খান ছোটন, বাবুল মিয়া, শেখ মোস্তফা কামাল, মাহফুজুর রহমান ভূঁইয়া ও আজমির হোসেন খন্দকার এবং কমিটির সদস্য শামসুল হক মাদবর, আবুল কালাম খান, মতিউর রহমান খান, সিরাজুল ইসলাম সিরাজ, মনির হোসেন প্রধান, আলমাছ সরদার, আলী আছরাফ, মহিউদ্দিন মোল্লা, সেলিম শেখ, শাহিন আহম্মদ, রিপন মিস্ত্রী, আওলাদ হোসেন, সোহাগ মিয়া, আলমগীর হোসেন, রাজু আহম্মদ, আব্দুর রাজ্জাক, ফারুক হোসেন, রোকন মিয়া, নজরুল ইসলাম, মিন্টু খান, জহিরুল ইসলাম, আবদুর রশিদ, রোমান মিয়া, সেলিম মিয়া, মিলন খন্দকার, মো. লিটন, নুর ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মো. শাহজালাল, আনোয়ার হোসেন সজল, মুকুল মিয়া, আবদুল হাই, মকবুল হোসেন, মো. সেলিম, সাঈদুল রহমান, আসলাম খান, কবির হোসেন, মো. মফিজ, নাজমুল হাসান জিত, সালাহ্ উদ্দিন, মো. মমিন, মনির হোসেন, আমিনুল হক আমিন, আশরাফুর রহমান, শফিকুল ইসলাম স্বপন, আজিজুল হাকিম, জামাল মিয়া, মোখলেছুর রহমান, আজিজুল মিয়া, সহিদ মিয়া, আকবর হোসেন সেন্টু, কামাল পাটোয়ারী, ফজল হোসেন ও রঞ্জিত মল্লিক।


