সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে : সাইফুল হক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৯:০২ পিএম
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ স¤পাদক সাইফুল হক বলেছেন, সরকারের প্রশ্রয়ে বাংলাদেশে আজ সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির আজ এতটা অধ:পতন ঘটেছে যে, রাজনীতিকেরা এখন উপহাসের বস্তুতে পরিণত হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকালে নারায়নগঞ্জ শহীদ মিনারে জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদ্যপ্রয়াত প্রাক্তন সভাপতি গোলাম ইয়াজদানি খান মিনুর শোক সভায় তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের রাজনীতি ও অর্থনীতিতে কালো টাকার মালিক, ব্যবসায়ী, মাফিয়া সন্ত্রাসীদের নিয়ন্ত্রন ও দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় দেশ ও রাজনীতি এখন কোনঠাসা। রাজনীতি এখন দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার হাতিয়ারে পরিণত হয়েছে। জনসেবার পরিবর্তে রাজনীতি এখন ব্যবসায়ে নিপতিত হয়েছে।
সাইফুল হক বলেন, জবাবদিহীতা বিহীন আমলাতন্ত্রের সাথে এদের অশুভ আঁতাত এখন দানবীয় শক্তি হয়ে উঠেছে। ভোটাধিকার, গণতন্ত্র ও সুশাসনকে এরা নির্বাসনে পাঠিয়েছে। গণপ্রতিরোধ-গণজাগরণের পথে এদেরকে পরাজিত করতে না পারলে দেশ ও জনগণের কোন ভবিষ্যত নেই।
সাইফুল হক আরো বলেন, সরকার দেশকে যেন নিয়তির উপর ছেড়ে দিয়েছে। তাই এই সরকারের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। নিরাপদ নয় গণতন্ত্র ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যত।
তিনি বলেন, যেকোন ভাবে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে সরকার সাপের মুখেও চুমো খাচ্ছে, আবার ব্যাংয়ের মুখেও চুমো খাচ্ছে। সরকারের এই দ্বিচারী ভূমিকা, মদদ ও প্রশ্রয়ের কারণেই আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে আস্ফালন দেখাতে পারছে।
জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক আবু হাসান টিপুর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন এর কেন্দ্রীয় সভাপতি এড. মন্টু ঘোষ, জেলা সিপিবি’র সভাপতি হাফিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য হানিফুল কবির, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বাসদ নেতা প্রদীপ সরকার, প্রয়াত গোলাম ইয়াজদানী খান মিনুর সহোদর জাফরউল্লাহ খান চেঙ্গিস, তার কন্যা তারান্নুম খান মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সহিদুল আলম নান্নু, রাশিদা বেগম প্রমূখ।
সভার শুরুতেই কমরেড গোলাম ইয়াজদানি খান মিনু’র সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পু¯পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।


