শেখ মনির জন্মদিনে মহানগর যুবলীগের দোয়া ও মিলাদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৯:০১ পিএম
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া আয়োজন করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান জন্য মহান আল্লাহ দরবারে দোয়া করা হয়।
শুক্রবার ৪ ডিসেম্বর বাদ আসর হাজীগঞ্জ মাদ্রাসায় এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম খান, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজালাল প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ১৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শাহিন, ১৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কাইউম পারভেজ, ১৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, রিয়েল, স্বপন, বিপ্লব প্রমুখ।


