জান্নাতুল ফেরদৌসের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শ্রদ্ধা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ০৭:২৫ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সহসভাপতি জাতীয়তাবাদী শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ¦ জান্নাতুল ফেরদৌসের প্রথম মৃত্যু বার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) জাতীয়তাবাদী শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্র, নারায়ণগঞ্জ জেলা কমিটি’র উদ্যোগে এই আয়োজন করা হয়। আয়োজনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপি’র সহপ্রচার সম্পাদক ও শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু বলেন, জান্নাতুল ফেরদৌস ছিলেন নেতা তৈরির কারিগর।
বর্তমানে জেলা ও মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা আছেন যাদের রাজনৈতিক গুরু জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস একজন সামাজিক সংগঠক ও একজন সফল ব্যবসায়ী ছিলেন।
তিনি বলেন, তার মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে। জান্নাতুল ফেরদৌস আমাদের রাজনৈতিক অঙ্গনে বেঁচে থাকবেন চিরকাল। বিভিন্ন সময় তিনি বিভিন্ন হামলায়, মিথ্যা মামলায় জর্জরিত ছিলেন এবং দলের একনিষ্ঠ ও আদর্শবান একজন নেতা ছিলেন।
এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র নেতা কবীর প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি সালেহ্ আহমেদ ওপেল, জেলা যুবদলের সহ সভাপতি পারভেজ মল্লিক, জাতীয়তাবাদী শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি সেলিম মিয়া মিঠু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইব্রাহিম আহমেদ বাবু, জেলা ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, জিয়া শিশু কিশোর সংগঠন ফতুল্লা থানার সভাপতি মোক্তার হোসেন মুক্তু প্রমুখ।


