Logo
Logo
×

রাজনীতি

কোন্দলে আ.লীগ বিএনপি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৬:০৬ পিএম

কোন্দলে আ.লীগ বিএনপি
Swapno

দলীয় কোন্দলে জর্জরিত নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও বিএনপি। উভয় দলেরই অভ্যান্তরীন নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে চলমান বিরোধ ঘনিভূত হচ্ছে ব্যাপক ভাবে।

 

পদ-পদবী নিয়ে শুরু থেকেই তিন ভাগে বিভক্ত বিএনপি, আর অন্যদিকে ক্ষমতায় থেকেও কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বে জড়াচ্ছে আওয়ামী লীগ। বিশেষ করে দুরত্ব বাড়ছে জেলা আওয়ামী লীগের দুই মেরুর। দলের শীর্ষ নেতাকর্মীরা একে অপরের সাথে প্রকাশ্যে তর্কে জড়িয়ে পরছে। এর রেশ পড়েছে সাধারন কর্মীদের মাঝেও। 


চলমান সময়ে আওয়ামী লীগের দুই মেরুর দ্বন্দ্ব বেশ তুঙ্গে উঠেছে। এই দ্বন্দ্বের বর্তমান প্রেক্ষাপট তৈরী করেছেন উত্তর মেরুর ছায়াতলে আসা সোনারগাঁ-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

 

তিনি দক্ষিন মেরুর অন্যমত মুখ মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের নামফলক ভেঙ্গে নতুন করে এই দ্বন্দ্বে ‘ঘি’ ঢালেন বলে রাজনৈতিক অঙ্গনে চাউর হচ্ছে। এতেই উত্তপ্ত হয়ে উঠে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এবং আবারো প্রকাশ্যে চলে আসে দুই মেরুর দ্বন্দ্ব।  


তবে, জাতীয় পার্টির এমপি দ্বারা আওয়ামী লীগের ত্যাগী নেতা একপ্রকার অপমানিত হওয়ায় দক্ষিন মেরুর নেত্ববৃন্দ যেই প্রতিবাদ করছেন তা যুক্তি সঙ্গত হলেও উত্তর মেরুর নেতৃবৃন্দরা মেরুগত দুরত্বের কারণে দলীয় লোকের পক্ষ অবলম্বন না করে উল্টো ইনিয়ে-বিনিয়ে জাতীয় পার্টির সাংসদের পক্ষে অবস্থান নিচ্ছেন।

 

এমনকি এই ইস্যুতে জাতীয় পার্টির এমপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মুখ ফসকে দল নিয়ে বেফাঁস কথা বলে ফেলেন দক্ষিন মেরুর পরিচিত মুখ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম।

 

অতঃপর জাহাঙ্গীর আলমের মুখ ফসকে যাওয়া ওই কথাকে পুঁজি করেই উত্তর মেরুর শীর্ষ নেতারা তাকে দল থেকেই অব্যাহতি প্রদান করে। তবে, সেই অব্যাহতি দেয়ার পদ্ধতি সাংগঠনিক নিয়ম মেনে হয়নি বলে মন্তব্য করেন দক্ষিন মেরুর নেতৃবৃন্দরা। তাই উভয় মেরুই এখন কেন্দ্রের স্মরনাপন্ন হয়েছেন। 


কেবল জেলা বা মহানগর পর্যায়েই নয়, আওয়ামী লীগের কর্তৃত্ব নিয়ে কোন্দল রয়েছে থানা ও ওয়ার্ড পর্যায়েও। অভিযোগ রয়েছে, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দদের মাঝে মতভেদের কারণে থানা ও ওয়ার্ড পর্যায়ে সহযোগি সংগঠনের কমিটি করছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ।

 

একই সাথে জেলা কমিটির ৬টি শূণ্যপদ এখনো পুর্ন করেনি দায়িত্বপ্রাপ্ত নেতারা। তাই, আগামীতে তৃণমূলে এর ব্যপক প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধা মহল। 


অন্যদিকে, ত্রি-মুখি দ্বন্দ্বের কারণে সাংগঠনিক ভাবে নড়বড়ে হয়ে পড়েছে বিএনপি। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও বিএনপির কর্মীরা ক্রান্তিকাল অতিবাহিত করলেও শীর্ষ নেতারা ব্যস্ত পদ-পদবী নিয়ে। তৈরী করছেন বলয়।

 

আর এই বলয় তৈরী করতে গিয়ে প্রায় সময়ই সম্মূখে চলে আসছে বিএনপির নেতাদের দ্বন্দ্ব। আর পদ পদবী নিয়েও তাদের দ্বন্দ্ব নতুন কিছু নয়। এতে সাংগঠনিক ভাবে ক্রমশই পিছিয়ে যাচ্ছে বিএনপি। এমনটা মনে করছেন বোদ্ধামহল।


সূত্র জানায়, কাজী মনিরুজ্জামান ও মামুন মাহমুদের নেতৃত্বাধিন জেলা বিএনপির কমিটি নানাভাবে ব্যর্থতার পরিচয় দেয়ায় চলতি বছরের ২১ ফেব্রুয়ারি এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র। পরে স্বল্প সময়ের মধ্যেই জেলা বিএনপিকে ঢেলে সাজানোর কথা জানানো হলেও নানামুখি কোন্দলের কারণে এখনো কমিটি আসছে না বলে দাবি করছে বিএনপিরই একাধিক সূত্র। 


সূত্র বলছে, বিএনপির পৃথক তিনটি বলয়ের মধ্যে একটি হচ্ছে তৈমূর-গিয়াস, দ্বিতীয়টি কাজী মনিরুজ্জামান ও মামুন মাহমুদ এবং তৃতীয়টি আজাদ, কাজী মনির এবং শাহ আলম সিন্ডিকেট। পদপদবী নিয়ে একদিকে যেমন দ্বন্দ্ব রয়েছে জেলা বিএনপির কমিটিতে, তেমনি দ্বন্দ্ব রয়েছে মহানগর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মূলদল এবং সহযোগি সংগঠনেও। বিশেষ করে একেবারে ছন্নছাড়া হয়ে পড়েছে বিএনপি। দলটির জেলা কমিটিতো নেই-ই, তারপর এখনো গঠিত হয়নি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো। ফলে এর ব্যপক প্রভাব পরেছে দলটির সাংগঠনিক কার্যক্রমে।  


বিএনপির এই ক্লান্তি কালে সঠিক নেতৃত্ব খুঁজে পাচ্ছে না দলের তৃণমূল, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় নেতারা।  সবমিলিয়ে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির অভ্যান্তরীন কোন্দলে যে একটু একটু করে পিছিয়ে যাচ্ছে উভয় দল, আগামীতে এর প্রভাব আরো ব্যপক হবে বলে মনে করছেন বোদ্ধামহল। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন