Logo
Logo
×

রাজনীতি

ভারত উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষ শীর্ষক আলোচনা 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৫:৪১ পিএম

ভারত উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষ শীর্ষক আলোচনা 
Swapno

সমাজ অনুশীলন কেন্দ্রের উদ্যোগে “ভারত উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষ শীর্ষক” আলোচনাসভা অনষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ৩টায় সংগঠনের সমন্বয়ক রঘু অভিজিৎ রায়ের সভাপতিত্বে শহরের ২নং রেল গেইট এলাকার বাসদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

সভায় আলোচনা করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন , বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মো. কিবরিয়া, বিপ্লবী শ্রমিক আন্দোলনের আহবায়ক বিপ্লব ভট্টাচার্য, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সমাজ অনুশীলনের বিমল কান্তি দাস।

 

সভায় আলোচকরা বলেন, এ বছর উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষ উদযাপন হচ্ছে। এই শতবর্ষে অনেক চড়াই উৎরাই পেরিয়েছে, বহু বিপ্লবী শহীদ হয়েছে, আহত হয়েছে অসংখ্য। কৃষক শ্রমিকসহ শ্রমজীবীদের সকল অংশে কমিউনিস্টরা বিচরণ করেছেন, সংগঠিত করেছেন। জীবন বাজী রেখে লড়াই করেছেন।

 

তারা বলেন, বর্তমানে করোনা ভাইরাসকালে সাম্রাজ্যবাদ, পূঁজিবাদের অন্ত:সারশূন্যতা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। এই করোনাকালেও বাংলাদেশে ৪ হাজারের উপরে ধনীর সংখ্যা বেড়েছে। গুম, খুন, নারী ধর্ষণ ও নির্যাতন, শ্রমিক ছাাঁটাই, এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

তারা আরো বলেন, চরম কর্তৃত্ববাদী ফ্যাসীবাদী শাসনে মানুষ বিপর্যস্থ। গণতন্ত্র নির্বাসিত। এমতাবস্থায় ভিন্নতা স্বত্বেও সব বামপন্থি কমিউনিস্টদের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। পূঁজিবাদী ব্যবস্থা প্রাণ-প্রকৃতি পরিবেশ ধ্বংস করেছে। ধ্বংস করছে মানবিকতা। এই শোষণমূলক পূঁজিবাদী ব্যবস্থাকে উচ্ছেদ করে শ্রমিকশ্রেণির রাষ্ট্র তথা সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েমের সংগ্রামে এগিয়ে আসার জন্য নেতৃবৃন্দ সবার প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন