Logo
Logo
×

রাজনীতি

জাহাঙ্গীর আলমের অব্যাহতি আ’লীগের গঠনতন্ত্র বিরোধী : সাদেকুর রহমান

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৭:১০ পিএম

জাহাঙ্গীর আলমের অব্যাহতি আ’লীগের গঠনতন্ত্র বিরোধী : সাদেকুর রহমান
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলমের অব্যাহতি দানের বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মো. সাদেকুর রহমান সাদেক।

 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে তিনি বলেন, নারাযণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে অব্যাহতি দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ  মো. বাদল যা দলের গঠনতন্ত্র পরিপন্থি ও দলীয় শৃঙ্গলা বিরোধী। 


দলের গুরুত্বপূর্ণ পদে আসীন একজন নেতাকে এভাবে অব্যাহতি দেওয়ার মানষিকতা  স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দিয়ে লাঙ্গলের নেতাকর্মীদের অপকর্ম ঢেকে রাখার চেষ্টা, এ যেন মাছ দিয়ে শাঁক ঢেকে রাখার অবস্থা। 


বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা না মেনে জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেয়া হয়েছে। অথচ অব্যাহতি দেওয়ার কোন প্রকার এখতিয়ার জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের নেই। তারা শুধু অব্যাহতি দানের আবেদন করে কেন্দ্রীয় নির্বাহী সংসদে প্রেরন করতে পারেন। 


এছাড়া স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত উপনীত হতে হলে সাধারন সভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হতে হবে।  জাহাঙ্গীর আলমের অব্যাহতি দানের   বিষয়ে আমাদের জেলা আওয়ামীলীগের কোন সদস্যকে জানানো হয়নি। 


সাদেকুর রহমান  আরো বলেন, এমপি শামীম ওসমান তোলারাম  কলেজের ভিপি থাকা কালীন সময়ে জাহাঙ্গীর আলম জিএস ছিলেন।  জাহাঙ্গীর আলম  দীর্ঘ সময় যুবলীগের নেতৃত্ব দিয়ে বর্তমানে জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও নাঃগঞ্জ জেলা পরিষদের সদস্য পদে আছেন। 


আওয়ামীলীগের দুর্দিনে দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে জাহাঙ্গীর আলম বিএনপি জামাত জোটের সকল অপর্কমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামীলীগের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে তিনি কোন অন্যায়ের সাথে আপোষ করেননি। 
তিনি আওয়ামীলীগের পরিক্ষিত ত্যাগী নেতা। 

 

নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগকে সু সংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে রাজপথের সকল আন্দোলন ও সংগ্রামে জাহাঙ্গীর আলম অগ্রনী ভূমিকা রাখেন। আওয়ামীলীগের কান্ডারী হয়ে তিনি কখনো নিজ স্বার্থ নিয়ে চিন্তা করেননি। 

 

সারা জীবন আওয়ামীলীগের জন্য রাত দিন কাজ করেছেন। যে কোন বিপদে সুখে দুঃখে  নেতাকর্মীদের পাশে রয়েছেন। এমন কর্মীবান্ধব সুন্দর মনের মানুষ জাহঙ্গীর আলমকে  কষ্ট দিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তা অগ্রহনযোগ্য, কারো বোধগম্য নয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন