Logo
Logo
×

রাজনীতি

ডেবিডের মৃত্যুবার্ষিকীতে মহানগর যুবদলের কবর জেয়ারত ও দোয়া 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৭:৫৫ পিএম

ডেবিডের মৃত্যুবার্ষিকীতে মহানগর যুবদলের কবর জেয়ারত ও দোয়া 
Swapno

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও ক্রীড়াবিদ মমিন উল্লাহ ডেবিডের ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া, কবর জেয়ারত ও ফুলের শ্রদ্ধাঞ্জলী’র মাধ্যমে স্মরণ করেছে মহানগর যুবদল।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর নেতৃত্বে নেতাকর্মীরা ডেবিডের কবরে ফুলের শ্রদ্ধাঞ্জলী অর্পনসহ তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক দলের সহসভাপতি মোস্তাকুর রহমান, বিএনপি নেতা জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, মহানগর যুবদলের সহ সভাপতি রানা মুজিব, জুয়েল প্রধান, জুয়েল রানা, লিটন দে, আওলাদ হোসেন, সহসভাপতি ইউনুস খান বিপ্লব, নাজমুল কবির নাহিদ, মুক্তার ভূইয়া, মাহবুব হাসান জুলহাস, আক্তারুজ্জামান, মো. ইব্রাহিম, মো. বাহার, রানা মুন্সী, পারভেজ আলম, শহীদ, মুছা, ইমন, সেলিম প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন