Logo
Logo
×

রাজনীতি

নামফলক ভাঙার ঘটনায় না’গঞ্জ জেলা ১৪ দলের নিন্দা 

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ১০:০৮ পিএম

নামফলক ভাঙার ঘটনায় না’গঞ্জ জেলা ১৪ দলের নিন্দা 
Swapno

সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে নির্মিত গেইট ওয়াল ও সীমানা প্রাচীরের নামফলক ভাঙার ঘটনায় নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ১৪ দল। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান ১৪ দলের নেতৃবৃন্দ।

 

বিবৃতির মাধ্যমে নিন্দা জানান মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহানগর শাখার সভাপতি অ্যাড. এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জাসদ জেলা কমিটির সভাপতি মোহর আলী চৌধুরী, ন্যাপের জেলা সভাপতি এমএ ওহাব, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, জাসদ মহানগরের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান, গণতন্ত্রী পার্টির জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আনিছুর আহমেদ কচি, সাধারণ সম্পাদক মকবুল হোসেন মুকুল।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জেলা পরিষদের অর্থায়নে নির্মিত জিআর ইনস্টিটিউশনের গেইট ওয়াল ও সীমানা প্রচীরের নামফলক ভেঙে ফেলা হয়েছে। নামফলকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৪ দলীয় জোটের জেলা সমন্বয়কারী আনোয়ার হোসেনের নাম ছিল। 

 

এই নামফলক ভাঙার ঘটনায় ১৪ দলীয় জোট নারায়ণগঞ্জ জেলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় নেতৃবৃন্দ।

 

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর এই নামফলক ভেঙে ফেলা হয়েছিল। অভিযোগের আঙুল উঠেছিল স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার দিকে। এ নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে তোলপাড় শুরু হয়। প্রতিবাদ বিক্ষোভ উত্তাল হয়ে উঠে পরিস্থিতি।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন