Logo
Logo
×

রাজনীতি

বিএনপি নেতা মনির খানকে জম্মদিনের শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৮:৫২ পিএম

বিএনপি নেতা মনির খানকে জম্মদিনের শুভেচ্ছা
Swapno

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খানের ৬৪ তম জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ১৬ নং ওয়ার্ডস্থ দেওভোগ আখড়া এলাকায় এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

এ সময় বিএনপি নেতা মনির হোসেন খান সকলকে ধন্যবাদ জানান এবং সর্বদা সুস্থ রাজনীতি চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন বর্ষীয়ান এই বিএনপি নেতা।

 

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা লিমন ভূঁইয়া, জসিম, আকবর, জুম্মন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইব্রাহিম বাবু, ছাত্রদল নেতা শিপন, আকাশ, আরিফ, বিল্লাল, তামজীদ, শিমুল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন