Logo
Logo
×

রাজনীতি

এমপি খোকার কুশপুত্তলিকা দাহ : বিক্ষোভ, মানববন্ধন

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ১০:১১ পিএম

এমপি খোকার কুশপুত্তলিকা দাহ : বিক্ষোভ, মানববন্ধন
Swapno

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নাম ফলক ভেঙ্গে ফেলার অভিযোগে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে জাতীয় পাটির এমপি লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও কুশপুত্তলিকা  দাহ করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ। শনিবার (২১ নভেম্বর) বিকালে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও কুশপুত্তলিকা  দাহ করা হয়। 

 

মহানগর আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতের সঞ্চালনায় ও মহানগর আওয়ামীলীগের সহসভাপতি হায়দার আলী পতুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিছুর রহমান দিপু. জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, জিএম আরমান প্রমুখ।

 

মানববন্ধনে বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য ও  জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.আনিসুর রহমান দিপু তিনি বলেন, আমাদের প্রাণ প্রিয় নেতা সৈয়দ আশরাফ বলেছিলেন, ‘আওয়ামীলীগ একটা অনুভুতির নাম’ আর সেই অনুভতির উদাহরণ হচ্ছেন আনোয়ার হোসেন, লিয়াকত হোসেন খোকা আপনি লাখো আওয়ামীলীগের অনুভুতিতে আঘাত করেছেন আপনাকে ধিক্কার জানাই।

 
৯০ দশকে স্বৈরাচারি সরকার এরশাদকে জননেত্রী শেখহাসিনা নেতৃত্বে পতন ঘটিয়েছি। আজকে জননেত্রীর আশ্রয় প্রশ্রয় পেয়ে আপনি এমপি হয়ে তার পরীক্ষিত কর্মীকে অপমান করবেন। কথা আছে না বাঘে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না। 

 

আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিছুর রহমান দিপু বলেন, সৃষ্ট ঘটনার জন্য ক্ষমা না চাইলে সাংসদ লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। 

 

এ সময় তিনি সৃষ্ট ঘটনার জন্য ক্ষমা না চাইলে সাংসদ লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।


মানববনন্ধনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা লিয়াকত হোসেন খোকাকে উদ্দেশ্য করে বলেন, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামীলীগের নেতাকর্মীরা আপনার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এবং সমর্থন করেছিলেন দলের সিদ্ধান্তের কারণে। কিন্তু আপনার ১৭ নভেম্বরের ঘটনায় তারা ব্যথিত হয়েছে। 

 

আপনার দলের প্রেসিডিয়াম সদস্য এমপি সেলিম ওসমান নিজেও আনোয়ার হোসেনকে গুরু বলে শ্রদ্ধা করেন। তাই খোকা সাহেবকে বলবো আপনিও ক্ষমা চেয়ে নেন।’ আনোয়ার হোসেন ভাইয়ের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিৎ। এটা রাজনৈতিক শিষ্টাচারতা। 

 

ওইদিনে ঘটনার জন্য আমাদের মুরব্বি মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন দু:খ পেয়েছেন। আমরা বলেছি আনোয়ার ভাই দু:খ-কস্ট পাওয়ার কিছু নাই। নারায়ণগঞ্জের সকল আওয়ামীলীগের নেতাকর্মীরা আপনার সঙ্গে আছে। কারণ আপনি দলের ত্যাগি নেতা। আমরা দলের প্রশ্নে, নৌকার প্রশ্নে নেত্রীর (শেখ হাসিনা) প্রশ্নে এক। কোন ছাড় দিবো না।

 

খোকন সাহা আরো বলেন, আনোয়ার হোসেন আমার বড় ভাই, আমাদের অভিভাবক আমাদের গুরু। তাঁর উপর আঘাতের পর আমাদের সান্তনা দেওয়ার কোন ভাষা নাই।

 

জেলা আওয়ামীলীগের সহসভাপতি আরজু রহমান ভুইয়া বলেন,  নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ছাত্রজীবনে যারা রাজনীতি করতো একেএম সেলিম ওসমান, এড. খোকন সাহা, এড. আনিসুর রহামান দিপু তারা এবং আজকে নারায়ণগঞ্জের চালিকা শক্তিযারা তারা সেই সময়ের আনোয়ার হোসনের কর্মী ছিলো। শামিম ওসমান যাকে গুরু বলে ডাকেন আপনি সেই গুরু উপর এতবড় আঘাত হেনেছেন আপনার একটু চিন্তুা করা উচিত ছিলো।

 

 জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, আজকে তুমি (লিয়াকত হোসেন খোকা) এমপি হয়েছো আওয়ামীলীগের কাঁধে ভর করে। আজকে তুমি আনোয়ার হোসেন ভাই’র প্রতি হাত দেও নাই তুমি হাত দিয়েছো আওয়ামীলীগের উপর, হাত দিয়েছো জননেত্রী শেখ হাসিনা উপর হাত দিয়েছোআওয়ামীলীগের নেতাকর্মীদের উপর।  

 

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের এমপি লিয়াকত হোসেন খোকার বিরুদ্ধে সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকে জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নামফলক ভেঙে দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনার প্রতিবাদে জেলা, মহানগর ও সোনারগাঁও আওয়ামীলীগ এবং জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত রেখেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন