জেলা যুবদলের উদ্যোগে তারেক জিয়ার জন্মদিন পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০, ০৫:৫৪ পিএম
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৬তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বাদ আসর পাগলা নয়ামাটিস্থ অস্থায়ী কার্য়ালয়ে জেলা যুবদলের সভাপতি মো: শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি মো. তারিকুল ইসলাম তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল খান, মো. আনিসুর রহমান, সহসাধারন সম্পাদক মো. কামাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক মো. শাহজাহান বেপারী, জেলা যুবদলের সদস্য মো. মজিবুর রহমান তপন, মো. মাসুম আহম্মেদ রাজ, নুরুল ইসলাম তেলা, মো. রফিক, ফতুল্লা থানা যুবদল আহবায়ক কমিটির সদস্য মো. সজিব কাজী, কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা মো. রিদয় খান, ৬ নং ওয়ার্ড যুবদল নেতা জি এম রিপন প্রমুখ।


