Logo
Logo
×

রাজনীতি

বস্ত্র ও পাটমন্ত্রীকে রূপগঞ্জ বঙ্গবন্ধু সৈনিক লীগের শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৭:১৮ পিএম

বস্ত্র ও পাটমন্ত্রীকে রূপগঞ্জ বঙ্গবন্ধু সৈনিক লীগের শুভেচ্ছা
Swapno

নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) পাওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন  নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক আইন ও মানবাধিকার সম্পাদক (এপিপি) এবং জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এড. মো. স্বপন ভূঁইয়া। 

 

শুক্রবার ( ২০ নভেম্বর) সকালে রূপগঞ্জের রূপসী এলাকায় বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর ( বীর প্রতীক ) এর বাসভবনে এই শুভেচ্ছা জানান রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এড. স্বপন ভূঁইয়াসহ নেতৃবৃন্দ।

 

এসময়ে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুব স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস আরিফুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক শাকিব হাসান, রূপগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি সিমান্ত, রিতেশ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল, সাবেক যুগ্ম সম্পাদক রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক রনি, প্রচার সম্পাদক আরিফ, ক্রীড়া সম্পাদক খোকন, চন পাড়া শেখ রাসেল নগর ইউনিয়নের সভাপতি আবু সাঈদ, কাঞ্চন পৌরসভার সহ- সভাপতি মেহেদী হাসান, তারাবো পৌরসভা সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মুড়াপাড়া ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন চোক্কা, গোলাকাইল ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ভক্ত দাস প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন