Logo
Logo
×

রাজনীতি

মিথ্যা মামলার প্রতিবাদে মহানগর যুবদলের বিক্ষোভ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৮:২৮ পিএম

মিথ্যা মামলার প্রতিবাদে মহানগর যুবদলের বিক্ষোভ
Swapno

কেন্দ্রীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা’র প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে মহানগর যুবদলের সভাপতি ও নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়।

 

কাউন্সিলর খোরশেদ বলেন, একদিকে প্রহসনের নির্বাচন, আরেক দিকে বাসে আগুন দিয়ে বিএনপি নেতৃবৃন্দের নামে মিথ্যা ও গায়েবী মামলায় আওয়ামী দুঃশাসনে আজ পুরো দেশটাকেই কারাগারে পরিণত হয়েছে। যুবদল নেতা কর্মীরা শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনুরুদ্ধারের আন্দোলন অব্যহত রাখবে বলে তিনি জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, রানা মজিব, দুলাল হোসেন, লিটন দে, ইউনুছ খান বিপ্লব, মোক্তার ভূইয়া, রশিদুর রহমান রশো, শেখ মো. অপু, মাহবুব হাসান জুলহাস, আলামিন খান, রাসেল আহমেদ মনির, জুয়েল প্রধান, জুয়েল রানা, ইকবাল হোসেন, সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, আক্তারুজ্জামান আক্তার, মঞ্জুরুল, কাজী নুর আলম, নাদিম শিকদার, সুমন ভূইয়া, আসাদ, মোফাজ্জল হোসেন আনোয়ার, রাশিদুজ্জামান রব্বি, আমির হোসেন, আলী নওশাদ, পারভেজ খান, মিজানুর রহমান, সোহেল খান বাবু, মাহবুব মন্ডল, আক্তার হোসেন জিহাদ, কাজী সোহাগ, জয়ন্ত ফেরদৌস, হুমায়ুন আহম্মেদ, মো. মুসা, মো. শহিদ, রানা মুন্সি, ওসমান গনি, সাহেব উল্লাহ সজল, রুহুল আমিন শিকদার বাপ্পি, মো. মিঠু, আল মামুন, জামাল হোসেন, আক্তার হোসেন অপু, ইমন হোসেন, মো. সেলিম, আল আমিন, বাদশা, শাহিন, মহিউদ্দিন শুভ, আফতাব উদ্দিন, মাসুদ আহমেদ, আরিফ হোসেন, আলী নুর বাবু প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন