নিরব- টুকু`র বিরুদ্ধে মামলা : প্রত্যাহারের দাবিতে যুবদলের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৩:৫১ পিএম
যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার ( ১৭ নভেম্বর ) সকালে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের দিগু বাবুর বাজারের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল করা হয় । এসময়ে বিক্ষোভ মিছিলে মহানগর যুবদলের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে আশপাশ । পরে বিক্ষোভ মিছিলটি কালীর বাজার চারারগোপ গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে মাধ্যমে সমাপ্ত হয় ।
সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্ত বলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রত্যাহারের দাবি জানাচ্ছি ।
আগামীতে এই ফ্যাসিবাদী সরকারের অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম আসবে আমরা মহানগর যুবদল তা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে পালন করবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, সহসভাপতি নাজমুল হক রানা, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাগর প্রধান, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসা, জেলা যুবদলের সহসভাপতি পারভেজ মল্লিক, যুবদল নেতা ফখরুল ইসলাম, নুরুজ্জামান, দুলাল, মিজান, জামাল, শিপন, মাসুদ শেখ, আল আমিন, রহমাতুল্লাহ, শরিফ, ফারুক, জাকির, নাজিম, আব্দুল্লাহ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিকসন খানসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


