Logo
Logo
×

রাজনীতি

দল করা মানেই মানুষের বিপদে পাশে দাড়ানো : আনোয়ার হোসেন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০, ১০:৩৩ পিএম

দল করা মানেই মানুষের বিপদে পাশে দাড়ানো : আনোয়ার হোসেন
Swapno

রাজনীতি মানুষের কল্যাণের জন্য রাজনীতি, আওয়ামীলীগ মানেই মানুষের দুর্দিনে পাশে দাড়ানো। আমরা সেই উদ্দ্যেগে নিয়েই সহযোগিতা করি। এটা আমাদের দলের আদর্শ মূল মন্ত্র। 


দল করা মানেই মানুষের বিপদে পাশে দাড়ানো। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অসহায় মানুষের পাশে দাড়ানো। তার নিদের্শ অনুযায়ি মসজিদের দূর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। এবং ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে। 


সোমবার (১৬ নভেম্বর) বিকালে ২নং রেলগেট সংলগ্ন আওয়ামী লীগের জেলা কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ এর পক্ষ থেকে পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহত পরিবারে মাঝে আথির্ক সহয়তা প্রদান কালে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এসব কথা বলেন। 


এসময় আনোয়ার হোসেন নিহত ও আহতদের পরিবারের উদ্দেশ্য করে বলে, আমাদের সকলেই মৃত্যু বরণ করতে হবে। আজ তারা চলে গেছে একদিন আমরাও মৃত্যু বরণ করবো। কিন্তু তারা এমন একটি পবিত্র জায়গায় মারা গেছে নিশ্চয় আল্লাহ তাদের সকলকে জান্নাতবাসি করুক। 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোগের রাজনীতি নয় করতে বলেছেন ত্যাগের রাজনীতি।  তাই আজ আপনাদের পাশে দাড়ানো এর ছোট্ট প্রয়াস মাত্র। পরে নিহত ও আহতদের পরিবারের হাতে ১০হাজার টাকা করে তুলে দেন।


এসমসয় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহামুদা মালাসহ নেতাকর্মীরা।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন