Logo
Logo
×

রাজনীতি

নগরীতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৬:৪৬ পিএম

নগরীতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত (ভিডিও)
Swapno

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে ফলাফল বাতিল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়সহ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল করেছে । 

 

রোববার ( ১৫ নভেম্বর ) বিকেল সাড়ে তিনটায় শহরের গলাচিপা রেল লাইন এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ । 

 

বিক্ষোভ মিছিলে মহানগর বিএনপির নেতৃবৃন্দ ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে ফলাফল বাতিল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়সহ নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । এবং অবিলম্বে গ্ৰেপ্তারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা ।

 

এ সময়ে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড. জাকির হোসেন, সহ- সভাপতি ফখরুল ইসলাম মজনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ- প্রচার সম্পাদক মাকিত মোস্তাকিম শিপলু, মহানগর যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন সবুজ, মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনির মল্লিকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন