Logo
Logo
×

রাজনীতি

কমরেড মিনু’র মৃত্যুতে জেলা ওয়ার্কাাস পার্টির শোক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২০, ০৭:৫৩ পিএম

কমরেড মিনু’র মৃত্যুতে জেলা ওয়ার্কাাস পার্টির শোক
Swapno

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি জননেতা কমরেড গোলাম ইয়াজদানী খান মিনু’র মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা ওয়ার্কাাস পার্টি।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তার পরিবারের প্রতি এই সমবেদনা প্রকাশ করেন জেলা কমিটির সভাপতি কমরেড মাহমুদ হোসেন ও সাধারণ সম্পাদক কমরেড আবু হাসান টিপু।

 

বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

 

শোক বার্তায় তারা উল্লেখ করেন, বিপ্লবী গোলাম ইয়াজদানী খান মিনু ছাত্র জীবন থেকেই বাম রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি ’৬৯ এর গণ অভ্যূত্থান থেকে স্বৈরাচার বিরোধী ’৯০ এর গণ অভ্যূত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

 

তারা জানান, তিনি নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষের অকৃতিম বন্ধু ছিলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লেজুড়বৃত্তি ধারার বিপরীতে মার্কসবাদী বিপ্লবী ধারাকে সমুন্নত রাখতে তিনি পার্টিকে পুনর্গঠনে নেতৃত্বের মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব গ্রহন করেন।

 

তার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষ একজন অভিভাবককে হারিয়েছে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন