জনগনের সেবার জন্য মহানগর যুবলীগ কাজ করে : সাজনু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৮:৪৬ পিএম
নারায়ণগঞ্জ যুবলীগ প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বলকরার জন্য,এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ গড়ার জন্য যুবলীগ কাজ করে। জনগনের সেবার জন্য মহানগর যুবলীগ কাজ করে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহানগর যুবলীগ সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু এসব বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর যে সোনার বাংলা দেশ গড়ার স্বপ্ন দেখেছে সেই লক্ষে প্রধানমন্ত্রীর যে কাজ করছে সেই কাজের সহযোগিতা কাজ করবে। পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ শামীম ওসমান নেতৃতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে তা সম্পূর্ণ করার লক্ষ্যে তার নির্দেশনায় এবং কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দলকে সুসংগঠিত করার জন্যে আমরা কাজ করে যাচ্ছি।
আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ হোক, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নকে ধরে রাখার জন্য আমরা কাজ করে যাবো।
বক্তব্য শেষে বিশেষ দোয়া করা হয় এবং কেক কাটা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাষাড়া শহীদ মিনার থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ২নং রেলগেইট জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দরা।
এসময় মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সহসভাপতি এড. ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, প্রচার সম্পাদক আব্দুল কাদির, ১১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার, ১২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সেলিম খান, ১৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,১৬নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক কাইয়ুম পারভেজ, ১৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, ১৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।


