Logo
Logo
×

রাজনীতি

হেলালের পক্ষে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটলেন ইদ্রিস 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৮:২১ পিএম

হেলালের পক্ষে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটলেন ইদ্রিস 
Swapno

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালের পক্ষে কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক শেখ মো. ইদ্রিস আলী।

 

বুধবার ( ১১ নভেম্বর ) বিকেলে ফতুল্লার মুসলিমনগর আদর্শপাড়া এলাকায় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা শেষে কেক কাটেন ইদ্রিস আলী। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবলীগ নেতা মাসুম ভূইয়া, নয়ন, মিলন, জাবেদ, নীরব, আরিফ, আমিরুল, স্বপন, মাসুম, সবুজ, সিয়াম, দিপু, ইমন, ফয়সাল, নাজমুল, শফিক, সাকিব প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন