পুলিশি বাঁধার মুখে ২ মিনিটেই শেষ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০, ০৯:৩৭ পিএম
পুলিশি বাঁধার মুখে পরে ২মিনিটে শেষ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় নগরীর মিশনপাড়াস্থ হোসিয়ারী সমিতির ভবনে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভা শুরু হওয়ার পরপরই সদর মডেল থানার পুলিশ কর্মসূচিস্থলে আসেন ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বেচ্ছাসেবক দলের বেশ কিছু নেতাকর্মী দৌড়ে চলে যায়। এসময়ে পুলিশ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে ২মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করতে বলেন। এসময়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা কর্মীসবঅয় আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে তড়িগড়িকরে ঘটনাস্থল ত্যাগ করেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনু মোহাম্মদ শামীম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আজগর হায়াত লিমন, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জুলফিকার জনি, মাহমুদুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান টুকুন, মোঃ শরীফ ফেরদৌস।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক, ওয়াহিদ ইমতিয়াজ বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
প্রধান অতিথি আনু মোহাম্মদ শামীম আজাদ বলেন, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে স্বাধীন দেশের মানুষ হয়েও আমাদের ভোটাধিকার নেই, গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক জিয়ার নেতৃত্বে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
সেই জন্য প্রয়োজন সংগঠনকে শক্তিশালী করা। আর এ লক্ষ্যে ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের ইউনিট কমিটি গুলো গুছাতে হবে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন ৩টি ইউনিটের কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অচিরেই আপনারা এর বাস্তবায়ন দেখতে পাবেন।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।


