Logo
Logo
×

রাজনীতি

আমাদের সংগ্রামও একদিন সফলতার মুখ দেখবে : এড. সাখাওয়াত 

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৮:৩৬ পিএম

আমাদের সংগ্রামও একদিন সফলতার মুখ দেখবে : এড. সাখাওয়াত 
Swapno

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, পাকিস্তানী দু:শাসন থেকে জাতিকে মুক্ত করতে বীর বাঙ্গালী যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলো, বর্তমান স্বৈরশাসকের অত্যাচার নির্যাতন থেকে দেশের মানুষকে রক্ষা করতে আরেকবার যুদ্ধে ঝাঁপিয়ে পরতে হবে। 

 

আজও দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত। সেই নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতাকর্মী এক যুগেরও বেশী সময় ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।

 

ইতিহাস স্বাক্ষি দেয়, গণতন্ত্র প্রতিষ্ঠার কোন আন্দোলনই বিফল হয়নি। তাই আমাদের সংগ্রামও একদিন সফলতার মুখ দেখবে। তাই সারা দেশের প্রতিটি বিএনপি নেতাকর্মীকে রাজপথের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।


 নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া আইনজীবী পরিষদ উদ্যোগে ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । রবিবার (৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নতুন কোর্ট সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । 

 

এ সময় এড. সাখাওয়াত হোসেন খান আরো বলেন, ৭ নভেম্বর দেশ যখন একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছিলো, তখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তৎকালীণ বাকশালী শাসন থেকে দেশের মানুষকে মুক্তি দিয়েছিলেন তিনি। 

 

 নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া আইনজীবী পরিষদের সভাপতি এড. জাহিদুল ইসলাম মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. নূরুল কাদির সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী ও মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, সিনিয়র এড. আব্দুল বাতেন মিয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ফোরামের সাধারণ সম্পাদক প্রার্থী এড. আবুল কালাম আজাদ জাকির, শহীদ জিয়া আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রার্থী এড. একেএম ওমর ফারুক নয়ন, জেলা আইনজীবী সমিতির সাবেক আপ্যায়ণ সম্পাদক ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এড. এইচ.এম আনোয়ার প্রধান, জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সভাপতি এড. কেএম সুমন। এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন এড. শিমুল, এড. টুটুল, এড. আসমা হেলেন বিথি, এড.মাসুদ রানা,এড. টুুটুল আক্তার, এড. জিয়াউল হক,এড. আনিসুর রহমান, এড. হাফিজুর রহমান মাসুদসহ অন্যান্য আইনজীবীগণ। আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা সহ দেশবাসীর জন্য মোনাজাত করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন