Logo
Logo
×

রাজনীতি

ভাই বাদ দিয়ে জিয়ার আদর্শের রাজনীতি করতে হবে : খোরশেদ

Icon

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৬:০৮ পিএম

ভাই বাদ দিয়ে জিয়ার আদর্শের রাজনীতি করতে হবে : খোরশেদ
Swapno

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, আজ আমরা মনে করি ৭ নভেম্বর গুরুত্বহীন কিন্তু বাংলাদেশের ইতিহাসে এদিন অনেক গুরুত্বপূর্ণ।

 

দিনটিকে আমাদের তুলে ধরতে হবে, এদিনের ইতিহাস সবাইকে জানাতে হবে। আজকের রাজনীতি হয়ে পড়েছে ভাইয়ে ভাইয়ের রাজনীতি। অমুক ভাইকে খুশি করা, তমুক ভাইকে খুশি করা বাদ দিয়ে দেশের জন্য শহীদ জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতে হবে।

 

শনিবার (৭ নভেম্বর) জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ১৩ নং ওয়ার্ড বিএনপি ও মহানগর যুবদলের আয়োজিত গণতন্ত্রের রক্ষক শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 

এতে ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার মোহাম্মদ বকুলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জয়নুদ্দিন বাচ্চু, এম এ ওয়াজেদ শরীফ, মহিউদ্দিন মোল্লা, যুবদল নেতা রানা মুজিব, রশিদুর রহমান রশু, শেখ মোঃ অপু, রুহুল আমিন, ফয়জুল্লাহ সজল, আফজাল হোসেন, লিংকন লিকো, মোঃ আশরাফ উদ্দিন, কাজী মোহাম্মদ আসলাম প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন