Logo
Logo
×

রাজনীতি

ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি ছাত্রদের মূল লক্ষ্য হওয়া উচিৎ (ভিডিও)

Icon

লতিফ রানা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ১১:৪০ পিএম

ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি ছাত্রদের মূল লক্ষ্য হওয়া উচিৎ (ভিডিও)
Swapno

ছাত্রদের মূল রাজনীতি ক্যম্পাসভিত্তিক হওয়া উচিৎ বলে মনে করেন ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি চিত্রা ঘোষ পরমা, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা জামির হোসেন রনি এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু।


 
মঙ্গলবার (৩ নভেম্বর) যুগের চিন্তা আয়োজিত ও মাহফুজ সিহানের সঞ্চালনায় অনুষ্ঠিত ফেসবুক লাইভ টকশো ‘সোজা কথা’য় এধরণের মন্তব্য প্রকাশ করেন তারা। অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল ‘নারায়ণগঞ্জ মহানগরের ছাত্র-রাজনীতি’।


 
ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি চিত্রা ঘোষ পরমা বলেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্রইউনিয়নের অতীত আন্দোলনের ইতিহাস অনেক সমৃদ্ধ। তার মতে কোন আন্দোলন কখনো বিফলে যায় না।


 
তার মতে, নারায়ণগঞ্জে ছাত্র ইউনিয়নের যে অবস্থান ছিল সে অনুযায়ী বর্তমান ছাত্র ইউনিয়ন বিকশিত হচ্ছে না। ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দের ভিতরকার অবস্থানটা আগের মতো নেই।


 
তিনি বলেন, আমরা রাজনীতির সঙ্গাটাকে পরিবর্তন করে ফেলছি। ছাত্ররা ছাত্রদের জন্য আন্দোলন করবে সে পরিস্থিতি এখন নেই। এখন ধর্ষণের মতো অপরাধে ছাত্ররা জড়িয়ে যাচ্ছে। ফলে এখন ছাত্র রাজনীতিতে নারীরা খুবই নিরুৎসাহিত হচ্ছে।


 
তিনি বলেন, এখন কোন অন্যায় হলেও তার প্রতিবাদ না করার জন্য পরিবার থেকে নির্দেশ দিয়ে দেয়া হয়। তার কারণ হলো প্রতিবাদকারী খুন হতে পারে, ধর্ষিত হতে পারে কিংবা গুম হতে পারে। সে ভয়ে তাকে প্রতিবাদ করার জন্য নিষেদ করা হচ্ছে।


 
তার মতে এখন শুধু নারায়ণগঞ্জে নয় সারা বাংলাদেশেই ছাত্রদের রাজনীতি বিষয়ে নিরুৎসাহিত করা হচ্ছে। তাই এখন ছাত্ররা রাজনীতির প্রতি উৎসাহটা হারিয়ে ফেলছে। তিনি বলেন, আমাদের জীবনের নিরাপত্তা না থাকলে কীভাবে আমরা রাজনীতি করবো।


 
বর্তমান শিক্ষকরা, যারা মানুষ তৈরী করার কারিগর তারাও রাজনৈতিক কারণে ছাত্রদের ভুল পথে পরিচালিত করছেন বলে তিনি অভিযোগ করেন। এরকম চললে ছাত্র রাজনীতির ভবিষ্যত আরো খারাপের দিকে যাবে বলে তিনি মনে করেন।


 
তিনি বলেন, বাংলাদেশে যখন প্রথম করোনা রোগী নারায়ণগঞ্জে ধরা পড়ে তখন ছাত্র ইউনিয়ন হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা গ্রহন করে।


 
এসময় একটি স্কুলের নাম উল্লেখ করে সেখানে প্রশংসাপত্র নেয়ার জন্য শিক্ষার্থীপ্রতি ৬০০টাকা করে আদায় করেছিল তখন ছাত্রইউনিয়ন গিয়ে সেখানে তার প্রতিবাদ করে নিয়ন্ত্রনে এনেছে বলে তিনি উল্লেখ করেন।


 
সাবেক জেলা ছাত্রলীগ নেতা জামির হোসেন রনি বলেন, আমাদের প্রাণপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসের বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীর জনক বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন।


 
বিভিন্ন বৈরী পরিস্থিতি উপেক্ষা করে ছাত্রলীগ করছেন উল্লেখ করে তিনি বলেন, দলকে ক্ষমতায় আনার জন্য এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমরা ছাত্রলীগের রাজনীতি করে যাচ্ছি।
 


তিনি বলেন, জননেত্রী আমাদের নীতি বজায় রেখে রাজনীতি করতে বলেছেন যা আমরা সবসময় রক্ষা করার চেষ্টা করি। তবে স্বাভাবিক রাজনীতিতে কিছু ভিন্ন মতের মানুষ বা অন্য মনের ও দলের লোক আমাদের রাজনীতিতে এসে পড়ে।


 
তিনি বলেন, আমরা জানি বিভিন্ন দল থেকে সুবিধা গ্রহনের জন্য তারা আমাদের রাজনীতিতে ঢুকে পড়ছে। তাদের মধ্যে গণতন্ত্র বিরোধী মনোভাবটা ঠিকই থাকছে। তারপরও আমাদের দলে যারা ভুল করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করছি।


 
তিনি বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ছাত্রদেরকে লেখা পড়ায় ধরে রাখার জন্য এজন্য যে ধরণের সাহায্য করা দরকার তা করার চেষ্টা করছি।
 


তিনি বলেন, করোনা মহামারীতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্র ইউনিয়নের কিংবা ছাত্র দলের কোন ভূমিকা ছিল না। আমরা অসুস্থ্য করোনা রোগীকে নিয়ে হাসপাতালে গিয়েছি। মানুষের সেবা করেছি।
 


তিনি বলেন, নাসিকের মাননীয় মেয়র করোনা মহামারিতে ২৭টি ওয়ার্ডের সকলের নিকট সহযোগিতা পৌছিয়ে দিয়েছেন। এসময় জেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, তারা দিবা-রাত্রি কাজ করেছেন। যারা জীবনের নিরাপত্তাকে উপেক্ষা করে মানুষের সেবা করেছে অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
 


ধর্ষণসহ বিভিন্ন ঘটনায় প্রধানমন্ত্রী সাথে সাথে ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের নামে আপনারর সরকার পতনের আন্দোলন করার চেষ্টা করেছেন।
 


মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু বলেন, ১৮ বছর পর আমাদের ইউনিট কমিটিগুলো করা হয়েছে। এখানে ভুল-ভ্রান্তি থাকতেই পারে। ছাত্র সংগঠনগুলো ছাত্রদের হাতে নেই উল্লেখ করে তিনি বলেন, এখনকার ছাত্র সংগঠনগুলো ক্ষমতা কেন্দ্রীক ব্যবহৃত হচ্ছে।


 
ছাত্রদের মধ্যে এখন আর ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করার প্রচলন নাই। ছাত্রদের বেতন ভাতা বা অধিকারের বিষয় নিয়ে কাজ করা এখনকার ছাত্র রাজনীতিতে সুযোগ নাই। তার মতে এখন ক্যম্পাস ভিত্তিক রাজনীতি করার কোন উপায় নাই।


 
তাদের ছাত্রদল নিয়ে নিজ সংগঠনের প্রতিবাদের বিষয়ে তিনি বলেন, একটা কমিটি গঠন করার সময় একটা পদের জন্য অনেক লোকই যোগ্যতা সম্পন্ন হয়। কিন্তু সবাইকে তো আর দেয়া যায় না। তাই এগুলোতে ভিন্ন মত থাকাই স্বাভাবিক।


 
তিনি মনে করেন, কেন্দ্র থেকে যাকে ভাল মনে করবে তাদেরই কমিটিতে রাখবে। আমরা নিজের স্বার্থের দিকে না চেয়ে দলের স্বার্থ দেশের স্বার্থ’র দিকে তাকাবো।
 


তিনি বলেন, আমরা করোনায় মানুষের জন্য কাজ করেছি কি না তা আপনি না দেখলে আমরা ডকুমেন্টসহ প্রমাণ দিতে পারবো। নাসিকের ২৭টি ওয়ার্ডে প্রায় এক লাখের মতো ত্রাণ বিতরণ করেছি মহানগর ছাত্রদলের পক্ষ হতে।


 
তিনি বলেন, আমাদের কলেজ পর্যায়ে রার্নি স্টুডেন্ট ছাড়া কাউকে নেয়া হয়নি। আমরা অনেক বছর সেশন জট এবং অনেক বছর ক্ষমতার বাইরে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অবশ্যই নির্বাচন হবে বলে তিনি জানান।


 
তার মতে, যে দল ক্ষমতায় থাকবে তারাই সব নিয়ন্ত্রন করে অন্য কেউ কিছু করতে পারবে না। এমন হলে ছাত্র রাজনীতির ভবিষ্যত অন্ধকার।


 
তিনি প্রশ্ন করেন, সব ঘটনায় প্রধানমন্ত্রী নির্দেশ দিলে তারপর ব্যবস্থা গ্রহন করা হলে অন্যান্য বিভাগের কাজ কি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন