বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা তথ্য প্রযুক্তিলীগের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২০, ০৭:৪৯ পিএম
জেলহত্যা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা তথ্য প্রযুক্তিলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নগরীর ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময়ে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
জেলা তথ্য প্রযুক্তিলীগের সভাপতি মো. অহিদুল ইসলামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য প্রযুক্তিলীগের সহসভাপতি রঞ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস, ফতুল্লা থানা কমিটির সভাপতি ডাক্তার অনিল চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক রাম হালদার, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ মন্ডল শুভ, ত্রাণ বিষয়ক সম্পাদক তপু চন্দ্র মন্ডলসহ নেতৃবৃন্দ।


