খালেদা জিয়া স্বাধীনতা অর্জনকে কলঙ্কিত করেছেন : আনোয়ার হোসেন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২০, ১১:০৪ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, খালেদা জিয়া রাজাকারদের হাতে স্বাধীনতা পতাকা স্বাধীনতার পতাকা তুলে দিয়েছিলেন।
রাজাকারদের মন্ত্রী বানিয়ে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করে স্বাধীনতা অর্জনকে কলঙ্কিত করেছেন।
আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন। মুক্তিযোদ্ধাদের নামে আগে বীর মুক্তিযোদ্ধা লেখার ঘোষনা দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিে উদ্যোগে বৃদ্ধি করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় চাষাড়া ডাকবাংলো ভবন মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু জন্ম শর্তবার্ষিকী উপলক্ষে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক এমপি মোহাম্মদ আলী, সাবেক কমান্ডার সামিউল্লাহ মিলন প্রমুখ।


